৩ সপ্তাহ মাঠের বাইরে মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : সেভিয়াকে উড়িয়ে দিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। গোল পেয়েছেন মেসি, কুটিনহো, সুয়ারেজ ও রাকিটিচ। তারপরও মন ভালো নেই গুরু ভালভার্দের। কারণ প্রিয় শিষ্যকে তিন সপ্তাহে মাঠে পাবেন না তিনি। অথচ এই সময়ের মধ্যে লড়তে হবে মর্যাদাপূর্ণ এলক্লাসিকো ও চ্যাম্পিয়নস লিগের শক্ত প্রতিপক্ষ ইন্টার মিলানের বিপক্ষে।

গতরাতে সেভিয়ার বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পান লিওনেল মেসি। তখনই আশঙ্কা ছিলো মেসিকে হারানোর। পরে বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ডাক্তারি পরীক্ষার পরে জানা গেছে মেসির ডান হাতের কবজির ওপরের হাড়ে চির ধরেছে। তাঁকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

২৫ অক্টোবর ও ৭ নভেম্বর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবে বার্সেলোনা। মাঝে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এলক্লাসিকো। এসব দুঃশ্চিন্তা মাথায় রেখে অন্য শিষ্যদের সাহস যোগাচ্ছেন ভালভারদে। এই খবর পাওয়ার পর বলেছেন, এটা ঠিক যে মেসির অভাববোধ করব আমরা। কিন্তু এটা পুষিয়ে নেওয়ার মতো খেলোয়াড় আছে আমাদের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত