রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে এই ‘খুনি’ জেনারেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক।। সৌদি সরকারের স্বীকারোক্তিমূলক ঘোষণার আগেই মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, খাশোগি নিহত হওয়া নিয়ে একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে রিয়াদ। ওই ব্যাখ্যায় দাবি করা হবে, জিজ্ঞাসাবাদের সময় এক গোয়েন্দা কর্মকর্তা ভুল করে খাশোগিকে হত্যা করেন। অবশেষে তা-ই শোনা গেল। সৌদি এ হত্যাকা-ে দায়ী করেছে যুবরাজ মোহাম্মদের ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসিরিকে। তাকে বরখাস্তও করা হয়েছে।

গত বছর গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পালন শুরুর আগে যুবরাজের উপদেষ্টা ছিলেন আসিরি। তিনি যুবরাজের সবচেয়ে বিশ্বস্ত নিরাপত্তা কর্মকর্তা। রাজপরিবারের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই তার। কিন্তু তিনি রাজপ্রশাসনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম।

আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমের মধ্যপ্রাচ্যের খবর সংগ্রহকারী সাংবাদিকদের কাছে আসিরি খুব পরিচিত। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।
সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে উঠে আসা আসিরি খুব মেধাবী। তিনি ইংরেজিতে খুব পটু। সামরিক প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে।