,

টেস্ট র‍্যাংকিংয়ে অজিদের আরও পতন

news-image

স্পোর্টস ডেস্ক : গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সর্বশেষ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ছাড়া দলটি যেন তলাবিহীন ঝুড়ি। পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে ৩৭৩ রানের বিশাল পরাজয়ের পর সাদা পোশাকে অজিদের পতন চোখে পড়ার মতো।

সর্বকালের সেরা দলটি টেস্ট র‍্যাংকিংয়ে তিন থেকে একেবারে পাঁচে নেমে গেল। এবারের আরব আমিরাত সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে হারলো টিম পেইনের দল। দুবাইতে প্রথম টেস্টে বীরোচিত ব্যাটিংয়ে ম্যাচ ড্র করলেও আবুধাবিতে বাজে দলের পরিচয় দিল তারা।

দ্বিতীয় টেস্ট শুরু করার আগে টেস্ট র‍্যাংকিংয়ে তিন নম্বর ছিল অস্ট্রেলিয়া। তাদের ওপরে ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে আবুধাবির পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে জায়গা ছেড়ে দিয়ে নেমে গেল পাঁচে।

এদিকে এই টেস্টে পাকিস্তান নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে। তবে টেস্ট র‍্যাংকিংয়ে অবশ্য তাদের ভাগ্য ফেরেনি। আগের সপ্তমস্থানেই আছে সরফরাজ আহমেদ ও তার দল।

অস্ট্রেলিয়ার সাদা পোশাকের পরের অ্যাসাইন্টমেন্ট টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষ থাকা ভারতের বিপক্ষে। ৬ ডিসেম্বর থেকে ঘরের মাঠ অ্যাডিলেডে নামবে দু’দল।

অন্যদিকে পাকিস্তান আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে। প্রথম টেস্ট শুরু হবে ১৬ নভেম্বর।

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ দল: ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর