,

নকল পা লাগাতে হবে ম্যারাডোনাকে!

news-image

স্পোর্টস ডেস্ক : রোগটা দীর্ঘদিনের। ২০০৪ সাল থেকেই পায়ে ব্যথা দিয়েগো ম্যারাডোনার। এতোদিন গুরুত্ব দেননি। তবে যখন গুরুত্ব দিতে হলো তখন অনেক দেরি হয়ে গেছে। ‍এতোদিনে দুই হাঁটুর তরুণাস্থি আর অবশিষ্ট নেই। যে কারণে আর্জেন্টাইন কিংবদন্তিকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কোনও অস্থি অবশিষ্ট না থাকায় নকল পা লাগাতে হবে তাঁকে।

সম্প্রতি মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দেরাদোস ডি সিনালোয়ার কোচের দায়িত্ব নিয়েছেন ম্যারাডোনা। গত সপ্তাহে দোরাদোস দে সিনালার অনুশীলন মাঠ ছাড়ার সময় হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছিল তাঁর। দেখলেই বোঝা যাচ্ছিল ভীষণ ব্যাথা পাচ্ছেন তিনি।

সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর ম্যারাডোনার জার্মান চিকিৎসক ওচোয়া বলেন, ‘তাকে দুই হাঁটুতেই তীব্র গেঁটে বাতে ভুগছেন। দুই হাঁটুরই তরুণাস্থি ক্ষয়ে গেছে। হাঁটুর দুটি হাড়ে ঘষা লাগছে—ফেমারের সঙ্গে টিবিয়া ও ফেবুলা। এটা গুরুতর সমস্যা। এর সমাধান হলো অস্ত্রোপচার। হাঁটুতে কৃত্রিম তরুণাস্থি বসাতে হবে। তা না হলে অবস্থা আরও খারাপের দিকে যাবে। এটি থামানো সম্ভব না। এ কারণে তাঁর নকল পা প্রয়োজন।

তবে সাময়িকভাবে নকল পা না বসিয়ে ব্যথা প্রশন করা যাবে সেটিও বলেছেন চিকিসক ওচোয়া। তিনি বলেন, এটার একটা বিকল্প আছে। সেক্ষেত্রে হাঁটুর কিছু অস্থি ব্লক করে দিতে হবে, যা মস্তিস্কের সঙ্গে সংযুক্ত। তবে এগুলোও স্থায়ী সমাধান নয়। এটা শুধু সাময়িকভাবে ব্যথাকে কিছুটা প্রশমন করবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর