,

বরকে ভাবির চুমু, বিয়ে ভন্ডুল

5fd37e5206da71ce29dc6ffe96861c03-Bhabhi-kisses

আন্তর্জাতিক ডেস্ক :শুভযোগ দেখে মনে হচ্ছিল এ জুটি বুঝি স্বর্গ থেকে নির্ধারিত। অনুষ্ঠান ঠিকঠাকমতোই এগোচ্ছিল। বরসাজা দেবরকে তাঁর ভাবি আদর করতে গিয়ে একটু বেশিই আবেগ দেখালেন। টুপ করে চুমু খেয়ে বসলেন। আর যায় কোথা? কনে রেগেমেগে বিয়ের আসর থেকেই চলে গেলেন। ভেস্তে গেল বিয়ে।

আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার ভারতের আলীগড়ে এ ঘটনা ঘটে। 

ছেলে-মেয়ের দেখাদেখি পর্ব শেষে বিয়েটি ঠিক হয়। সব কিছু সুন্দরভাবে চলছিল। কিন্তু তখনো কেউ জানত না যে কী ঘটতে যাচ্ছে। আকস্মিকভাবে ঘটনা মোড় নেয় অন্য দিকে। দেবরের বিয়েতে ভাবি ছিলেন ভীষণ উৎফুল্ল। অতি উচ্ছ্বাসে বিয়ের আসরে সবার সামনেই তিনি বরকে চুমা দেন। বরের সঙ্গে নাচেনও।

এ দৃশ্য দেখে রাগে ফেটে পড়েন কনে ও তাঁর পরিবারের সদস্যরা। এ নিয়ে বিয়ের আসরেই দুই পক্ষের মধ্যে বেধে যায় তুমুল ঝগড়া। ঘটনার আকস্মিকতায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও রীতিমতো হতভম্ব। 

বর-কনে পক্ষের ঝগড়া গড়ায় মারামারিতে। বরকে আটকে রাখে কনেপক্ষ। শেষমেশ ভেস্তে যায় বিয়ে। কনেপক্ষ বিয়ের আসর ছেড়ে চলে যায়। বউ ছাড়াই ঘরে ফেরেন বর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ