কানাডার সব বাজারে প্রকাশ্যে গাঁজা বিক্রি শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রকাশ্যে গাঁজা ব্যবহার ও বিক্রির অনুমোদন দিয়েছে কানাডা। এর আগে শুধু উরুগুয়েতে এটা বৈধ ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় মধ্যরাতে দেশটির সব বাজারে প্রকাশ্যে গাঁজা বিক্রি শুরু হয়। যদিও স্বাস্থ্য, আইন ও জন নিরাপত্তায় এর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

গাঁজা সম্পর্কিত আইনের ব্যাখ্যা দিয়ে ১ কোটি ৫০ লাখ পরিবারে ইমেইল পাঠানো হবে। এজন্য প্রস্তুতি চলছে। এছাড়া বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন ক্যাম্পেইনও পরিচালনা করবে দেশটি।

গাঁজা সেবন করে গাড়ি চালানো পরিস্থিতি সামাল দিতে তৈরি আছে পুলিশ। পাশাপাশি গাঁজা বৈধ করার উদ্দেশে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে এসেছে কানাডার প্রদেশগুলো। দেশটির কোন কোন জায়গায় প্রকাশ্যে গাঁজা বিক্রি ও সেবন করা যাবে তা নির্ধারণ করবে প্রদেশগুলো। এজন্য নির্দিষ্ট আইন অনুসরণ করবে তারা।

কানাডায় বৈধ গাঁজা ব্যবসা ও সেবন কিভাবে চলবে তার সঠিক কোনও উত্তর নেই। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বৈধ হওয়ার প্রথম বছরে গাঁজা সংকট দেখা দেবে। এরপর উৎপাদন ও লাইসেন্স বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত