শ্বাসরুদ্ধকর ম্যাচে নেইমার জাদুতে ব্রাজিলের জয়

news-image

স্পোর্টস ডেস্ক।। শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-০ তে জয় পেল সেলেকাওরা। অতিরিক্ত সময়ে গিয়ে গোলের দেখা পেল ব্রাজিল।

নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে নেইমারের দুর্দান্ত কর্নার কিকে হেড করে জয়সূচক গোল করেন মিরান্দা। আর্জেন্টিনার বিপক্ষে ৪১তম জয় পেল ব্রাজিল।

অপেক্ষার প্রহর শেষে রাত ১২টায় জেদ্দায় শুরু হয় ফুটবল মহারণ। খেলার শুরু থেকেই ফুটবলের ল্যাটিন ছন্দ উপভোগ করতে থাকে ফুটবল প্রেমীরা।

খেলার প্রথমার্ধে নেইমার, কুতিনহোরা কয়েকবার আর্জেন্টিনার রক্ষণভাগে ঢুকে পরে। কিন্তু রোমেরোকে পরাস্ত করতে পারেনি তারা। প্রথমার্ধ গোলশুন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে এসে ঝলসে ওঠে দিবালা ও ইয়াকার্দি। দিবালার কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়।

খেলার ৬৪ মিনিটের মাথায় অবৈধভাবে বল কেড়ে নিতে গেল রেফারির বাঁশি শুনতে হয় নেইমারকে। এ সময় হলুদকার্ড দেখতে হয় তাকে। ৯০ মিনিট পেরিয়ে গেলেও তখনও গোলের দেখা পায়নি কোনো দলই। অতিরিক্ত সময়ে ব্রাজিল, আর্জেন্টিনাকে চেপে ধরে।

মেসিবিহীন আর্জেন্টিনার রক্ষণভাগে ফাটল ধরাতে ব্যস্ত হয়ে পরেন নেইমার, কুতিনহো।

অতিরিক্ত সময়ে কর্নায় পায় ব্রাজিল। ব্রাজিলের ৪র্থতম কর্নার কিক নেন নেইমার। নেইমারের বাঁকানো শটে মাথা ছোঁয়ান মিরান্দা। রোমেরোকে পাশ কাটিয়ে বল ঢুকে নীল-সাদাদের জালে। বিজয়োল্লাসে মেতে উঠল সাম্বার দেশের সমর্থকরা ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত