,

৭ গোলের রোমাঞ্চে জাপানের কাছে উরুগুয়ের হার

news-image

স্পোর্টস ডেস্ক : হতাশা নিয়ে পূর্ব এশিয়া সফর শেষ করল উরুগুয়ে। পাঁচ দিনের ব্যবধানে তাদের দ্বিতীয় হারের তেতো স্বাদ দিয়েছে জাপান। মঙ্গলবার দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তারা জিতেছে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে।

কোস্টারিকা ও পানামাকে হারানো জাপান নতুন কোচ হাজিমে মরিয়াসুর অধীনে টানা তৃতীয় জয় পেয়েছে ৪-৩ গোলে। এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল উরুগুয়ে।

ঘরের মাঠ সাইতামায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টদের বিপক্ষে জোড়া গোল করেছেন তাকুমি মিনামিনো। নিখুঁত ফিনিশিংয়ে ১০ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। গ্যাটসন পেরেইরো প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সমতা ফেরান। ২৮ মিনিটে ১-১ করেন তিনি।

কিন্তু ৩৬ মিনিটে আবার এগিয়ে যায় জাপান। শোয়া নাকাজিমার শট উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা ফিরিয়ে দিলেও ইউয়া ওসাকো লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে এদিনসন কাভানি উরুগুয়েকে সমতায় ফেরান। জেন্তা মিউরার হাস্যকর ভুলে প্রায় ৬০ হাজার দর্শককে নিস্তব্ধ করে দেন পিএসজি স্ট্রাইকার।

যদিও দুই মিনিট পর আবারও নিচু শটে স্বাগতিকদের এগিয়ে দেন রিতসু দোন। ব্যবধান ৪-২ করেন মিনামিনো। দোনের রকেট গতির শট মুসলেরা ঠেকালেও নিজের দ্বিতীয় গোল করেন জাপানি মিডফিল্ডার।

বদলি নেমে ৭৫ মিনিটে জোনাথন রদ্রিগেজ একটি গোল শোধ দিলেও জাপান তাদের রক্ষণ শক্ত রেখে টানা তৃতীয় জয় আদায় করে নেয়। ইএসপিএনএফসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে