বিয়ের পর ওজন কমানোর প্রতিশ্রুতি, দম্পতির তাক লাগানো চেহারা দেখুন

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের পর আপনি কীসের কীসের পরিকল্পনা করেন? হানিমুন? সিনেমা দেখার? বাইরে ঘুরতে যাওয়ার? দারুণ দারুণ খাওয়ার? কিন্তু এই দম্পতি জিম করে ওজন কমানোর পরিকল্পনা করেছিলেন বিয়ের পর।

ভারতের রাজস্থানের এই মারোওয়াড়ি দম্পতি কী ছিলেন আর কী হলেন, এই ছবি দেখে অবাক হচ্ছেন অনেকেই। মোটা হওয়া শুধু যে শরীরে নানা রোগের জন্ম দেয় না, জীবনযাপনকেও কঠিন করে তোলে।

কখনো বিভিন্ন জয়েন্টে ব্যথা, কখনো পেটের সমস্যা আবার কখনো চলতে ফিরতে সমস্যা হয়। কেউ কেউ এক জায়গায় বসে আর উঠতে না পারার সঙ্কটে থাকেন। মোটা হওয়ার নানান জ্বালা।

রাজস্থানের শহর যোধপুরের এই দম্পতি তিন বছরের পরিশ্রমে নিজেদের ফিটনেসকে এক উচ্চতায় নিয়ে গেছেন।

আদিত্য শর্মার (৪০) ওজন ছিল ৭২ কেজি এবং তার স্ত্রী গায়ত্রী শর্মার ওজন ছিল ৬২ কেজি। এখন গায়ত্রীর ওজন ১০ কেজি কমে গেছে এবং আদিত্যরও যত্নে গড়া সিক্স প্যাক অ্যাবস স্পষ্ট।

শুধু নিজেদের ফিট রাখতেই নয়, শহরের অন্য মানুষদের মধ্যেও ফিটনেস সংক্রান্ত সচেতনতা বাড়াতে এখন দু’জনেই যোধপুরে একটি জিম চালান।

মোটা হওয়া তুলনামূলক সহজ, কিন্তু ওজন কমাতে ততোধিক পরিশ্রম করতে হয়। এই দম্পতিও কঠোর পরিশ্রম করেছেন, ওজন কমিয়ে স্বাস্থ্যকর লাইফস্টাইল বেছে নিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত