ব্রাজিলের বিপক্ষে যারা থাকছেন আর্জেন্টিনা একাদশে
দলে নেই সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। তারপরও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সম্ভাব্য সবটুকু শক্তি নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। জেদ্দায় প্রীতি ম্যাচে আগামীকাল (১৬ অক্টোবর) রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ হলেও টানটান উত্তেজনা বিরাজ করছে দুই দলে। উত্তাপ ছড়ানো ম্যাচের আগে ব্রাজিলের বিপক্ষে মেসি ছাড়া বাকিদের নিয়েই শক্ত একাদশ গঠন করেছে আলসেবিলেস্তোরা।
এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। মেসির পাশাপাশি দলে নেই অভিজ্ঞ গঞ্জালো হিগুয়েইন, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোরা। নেয়া হয়েছে কিছু নতুন মুখ। আক্রমণভাগে আছেন পাওলো দিবালা, মাউরো ইকার্দি ও অ্যাঞ্জেল কোরেয়া। আর গোলরক্ষকের দায়িত্বে থাকছেন বর্ষীয়ান সার্জিও রোমেরো।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: রোমেরো, সারাভিয়া, পেজ্জেল্লা, ওটামেন্ডি, ত্যাগলিয়াফিকো, পারদেস, বাত্তাগলিয়া, লো সেলসো, দিবালা, ইকার্দি ও কোরেয়া।











