,

কী সাংঘাতিক! উড়োজাহাজ থেকে ছিটকে পড়লেন বিমানবালা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে ৫৩ বছর বয়সী এক বিমানবালার নিচে ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করার সময় বিমানের দরজা বন্ধ করতে গিয়ে পড়ে যান ওই নারী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, সকালে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট এআই ৮৬৪-তে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে তদন্তকাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে একজন এয়ার হোস্টেস হারশা লোবো বোয়িং-৭৭৭-এর দরজা বন্ধ করতে গিয়ে টারমাকে (বিমান উড্ডয়ন পথ) পড়ে যান। তিনি পায়ে আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাকে নানাভাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে