,

এবার আফগান ব্যাটসম্যানের এক ওভারে ৬ ছক্কা (ভিডিওসহ)

news-image

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে এখন চলছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসর। টুর্নামেন্টে রবিবার দিনের প্রথম ম্যাচে কাবুল জাওয়ানানকে ২১ রানে হারিয়েছে বালখ লেজেন্ডস।

এই ম্যাচে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন কাবুল জাওয়ানানের হয়ে খেলা হযরতউল্লাহ জাজাই। স্পিনার আব্দুল্লাহ মাজারির করা ইনিংসের চতুর্থ ওভারে একটি বল ওয়াইড হয়েছিল। সুতরাং এই ওভার থেকে আসে মোট ৩৭ রান। ১৭ বলে ৬২ রান করে আউট হন ওপেনিংয়ে নামা হযরতউল্লাহ জাজাই।

শারজাহতে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে বালখ লেজেন্ডস। দলের পক্ষে ৪৮ বলে ৮০ রান করেন ক্রিস গেইল। এই রান করার পথে তিনি দুইটি চার মারেন ও দশটি ছক্কা হাঁকান।

এছাড়া ২৫ বলে ৪৬ রান করেন দিলশান মুনাবিরা। ২৭ বলে ৫০ রান করেন ডারউইশ রাসুলি। ১৫ বলে ৩৭ রান করেন মোহাম্মদ নবী। তিন বলে ১৩ রান করে অপরাজিত থাকেন মিরওয়াইস আশরাফ।

পরে কাবুল জাওয়ানান ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ২২৩ রান করে। দলের পক্ষে ৩৮ বলে ৪৭ রান করেন লুকে রঞ্চি। ১৭ বলে ৬২ রান করেন হযরতউল্লাহ জাজাই। ১৪ বলে ২৯ রান করেন কলিন ইনগ্রাম। ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ক্রিস গেইল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে