,

চীনের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল মিয়ানমারের

news-image

অনলাইন ডেস্ক : চীনের একটি ঠিকাদার কোম্পানির সঙ্গে ৫০০ মিলিয়ন ডলার মূল্যের একটি বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিল করেছে মিয়ানমার সেনাবাহিনী। উভয়পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা পত্র লঙ্ঘনের অভিযোগে প্রকল্পের কাজ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

জানা গেছে, ইয়াঙ্গুনে মায়াইয়েইক নিয়ো বহুতল ভবন প্রকল্পটি ১৩ একর জায়গাজুড়ে নির্মাণ হওয়ার কথা ছিল। এখানে ১২টি ভবন নির্মাণ করা হবে, যেগুলোর উচ্চতা ৩৮২ থেকে ৪১২ ফুট। এগুলো ছিল মিয়ানমার সেনাবাহিনীর মালিকানাধীন। প্রকল্পটির জন্যে কাজ করছিল জায়েকাবার কোম্পানি।

সংস্থার চেয়ারম্যান ইউ খিন সোয়ে জানান, ২০২০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। ইয়াঙ্গুনের জন্য এটা অনেক বড় বিনিয়োগ। এখানে হোটেল ও সার্ভিস অ্যাপার্টমেন্ট থাকবে। প্রকল্পটির ঠিকাদার কোম্পানি ছিল চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন। এই প্রকল্পের ৪০ শতাংশ বিনিয়োগ আসছে জায়েকাবারের পক্ষ থেকে। আর বাকি ৬০ শতাংশ দিচ্ছে চিনা কোম্পানি।

এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের সেনাবাহিনী জানায়, চীনা নির্মাণ কোম্পানিকে মে মাসে জানিয়ে দেওয়া হয়েছে প্রকল্পটি সংশ্লিষ্ট কোনও কাজ না করতে। কারণ, প্রকল্পটি বাতিল করা হয়েছে।

চীনের হুনান প্রদেশের ভাইস গভর্নরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল গত মাসে প্রকল্পটি পরিদর্শন করার এক সপ্তাহের মধ্যে এই ঘোষণা করল মিয়ানামার সেনাবাহিনী। উল্লেখ্য, চীনের প্রতিনিধি দলের মিয়ানমার সফরের পর সেই প্রকল্পটির নাম পরিবর্তন করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে