,

বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে হারলো ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে পণ্ড হয়েছিল বৃষ্টি বাধায়। দ্বিতীয় ম্যাচেও একই দশা। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে নির্ধারণ হলো ম্যাচের ফলাফল।

সকালে ডাম্বুলায় টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে লাসিথ মালিঙ্গার করা প্রথম ওভারেই ওপেনার জেসন রয়কে হারায় ইংলিশরা।

আরেক ওপেনার জনি বেরিষ্ট্রো করেন ৪০ বলে ২৬ রান। দুই ওপেনারের বিদায়ে শুরুর ধাক্কাটা সামলান জো রুট আর ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। রুটের ব্যাটে আসে ৭১ আর মরগান করেন ৯১ বলে ৯২ রান।

এরপর অবশ্য মালিঙ্গা ঝড়ে নাকাল হতে হয় ইংলিশদের। টানা তিন উইকেট নিয়ে একাই ধ্বসিয়ে দেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ১০ ওভারে ৪৪ রান দিয়ে এই লঙ্কান পেসার নেন ৫ উইকেট। ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে সফরকারীরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসে লঙ্কানরা। মাত্র ৭৪ রানেই হারায় ৫ উইকেট। এরপর ধনঞ্জয়া সিলভা আর থিসারা পেরেরার জুটি কিছুটা আশা দেখালেও বাঁধ সাধে বৃষ্টি।

২৯ ওভারের সময় বৃষ্টি এলে ১৪০ রানের মাথায় থেমে যায় ম্যাচ। এরপর আর মাঠে গড়ায়নি খেলা। পেরেরা করেন ৪৪ আর ধনঞ্জয়া করেন ৩৬ রান।
বৃষ্টি আইনে শেষ পর্যন্ত ৩১ রানের জয় পায় ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
আগামী ১৭ অক্টোবর ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর