অভিষেকে ১১ মিনিটেই ২ গোল উসাইন বোল্টের (ভিডিও)
স্পোর্টস ডেস্ক: দৌঁড়বিদ থেকে নিজেকে বদলে ফুটবলার হয়ে গেছেন পৃথিবীর দ্রুততম মানব উসাইন বোল্ট। পুরোদস্তুর এই ফুটবলার এখন খেলছেন অপেশাদার লীগে। অস্ট্রেলিয়ার গসফোর্ড সেন্ট্রাল কোস্ট মেরিনার্স নামে একটি ক্লাবের হয়ে ফুটলে অভিষেক ঘটেছে বোল্টের। আর অভিষেকেই মাত্র ১১ মিনিটেই তিনি দুটি গোল করে বাজিমাত করেছেন ফুটবল বিশ্বকে।
অপেশাদার একটি প্রীতি ফুটবল ম্যাচে এই কীর্তি গড়েছেন ফুটবলার বোল্ট। গতকাল শুক্রবার মাকার্থার সাউথ ওয়েস্ট ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন বোল্ট। ম্যাচের ৫৭তম মিনিটে প্রথম গোল করেন তিনি। এর পর ৬৮ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল।
এদিকে অপেশাদার হলেও আটবারের অলিম্পিক চ্যাম্পিয়নের অভিষেক ঘিরে ভক্তদের উন্মাদনা কম ছিল না। সাধারণ প্রীতি ম্যাচগুলোতে এতটা ভিড় হয় না যতটা বোল্টের অভিষেক ম্যাচে হয়েছিল।











