,

সুখেই আছেন মেলানিয়া

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাহিত জীবন নিয়ে গণমাধ্যমের আলোচনায় মোটেই সন্তুষ্ট নন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। এবিসি নিউজকে এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সুখেই আছেন। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের আলোচনা নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই। স্বামীকে তিনি ভালোবাসেন।

গত বৃহস্পতিবারের ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করেন মেলানিয়া ট্রাম্প। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েল ও সাবেক প্লেবয় মডেল কারেন ম্যাকডোগাল ট্রাম্পের বিরুদ্ধে যে যৌন নির্যাতন ও সম্পর্কের অভিযোগ করেছেন, তা উড়িয়ে দেন তিনি।

মেলানিয়া বলেন, যেসব নারী যৌন নির্যাতনের অভিযোগ আনেন, তাঁদের অবশ্যই শক্ত প্রমাণ দেখানো দরকার।

মেলানিয়া ট্রাম্প বলেন, তিনি স্বামী ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন। তাঁদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমের কাভারেজ সব সময় সঠিক নয়। মেলানিয়া বলেন, ‘আমি জানি, কোনটা সত্যি আর কোনটা সত্যি নয়। আমি একজন মা ও একজন ফার্স্ট লেডি। এগুলো ছাড়াও আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।’

আফ্রিকার চার দেশে গত সপ্তাহে মেলানিয়ার সফরের সময় ওই সাক্ষাৎকার নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী