,

বাংলাদেশ থেকে পালিয়ে মিয়ানমার গেছে রোহিঙ্গা পরিবার!

news-image

নিউজ ডেস্ক : নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আবার বাংলাদেশ থেকে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গেছে একটি রোহিঙ্গা পরিবার। এ নিয়ে বেশ রহস্য সৃষ্টি হয়েছে। খবর বিবিসি বাংলার।

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের এখনো চূড়ান্ত কোনো অগ্রগতি না হলেও ওই পরিবারটির ফিরে যাওয়ার বিষয়টি মিয়ানমারের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে।

কক্সবাজারের স্থানীরা জানিয়েছেন, বালুখালি ক্যাম্পে থাকা ওই পরিবারটি প্রত্যাবাসনের সাথে জড়িত কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দা বা শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতাদেরও এবিষয়ে কিছু জানাননি।

কক্সবাজারে শরণার্থী , ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম জানান স্বেচ্ছায় এবং স্ব-উদ্যোগে কেউ মিয়ানমারে ফিরে যেতে চাইলে সেবিষয়ে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই তাদের সামনে। কেউ যদি আমাদের না জানিয়ে স্বেচ্ছায় চলে যেতে চায় তাহলে আমাদের সেখানে কিছু বলার থাকে না।

বালুখালি ক্যাম্পের রোহিঙ্গাদের নেতা মোহাম্মদ ইদ্রিসও জানান, তাদের সাথে আলোচনা না করেই ঐ পরিবারটি ক্যাম্প ছেড়ে যায়। তার ধারণা সীমান্ত পার করার পর মিয়ানমার সীমান্তের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সহায়তা করেছেন রাখাইনে পৌঁছাতে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে