,

১৩৬ যাত্রী নিয়ে অলৌকিভাবে রক্ষা পেলো এয়ার ইন্ডিয়ার বিমানটি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গন্তব্যে পৌঁছাতে রানওয়েতে ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে ছুটছিল একটি বিমান। কিন্তু আকাশে ওঠার আগেই সামনের একটি দেয়ালে ধাক্কা মেরে বসে। এতে বিমানটির মাঝখানে অনেকাংশই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু অবাক করা ব্যাপার এরপরও ১৩৬ যাত্রী নিয়ে তিন ঘণ্টা আকাশে উড়েছে বিমানটি। পরে নিরাপদেই যাত্রীদের নিয়ে অবতরণ করে।

গত বৃহস্পতিবার (১১ অক্টোবর ২০১৮) এই অলৌকিক ঘটনা শিকার হয়েছে ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দর থেকে দুবাই’র উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, বিমানে যে সমস্যা আছে, তা জানা ছিল না চালকের। পরবর্তীতে ত্রিচি থেকে বিমানটিকে মুম্বাইতে নিয়ে আসা হয়। দেখা যায় বিমানের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের নিয়ে আসা হয় আলাদা বিমানে।

আরও বলা হয়, বড় কোনও ঘটনা ঘটে যেতে পারতো বলে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু বিমানটি দেয়ালে ধাক্কা মারার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। পাইলট এবং সহকারী পাইলটকে আপাতত কোনও দায়িত্ব দিচ্ছে না এয়ার ইন্ডিয়া।

বিমানটির চাকার ধাক্কায় দেওয়ালের ওপরের দিকের কিছু অংশ ভেঙে গেছে। পাশের কয়েকটি অ্যান্টেনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন(ডিজিসিএ) পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

এই ঘটনার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছে না পাইলট। ডিজিসিএ’কে তিনি জানান, বিমান চালু করার আগে অস্বাভাবিক কোনও কিছু তিনি লক্ষ্য করেননি। সব যন্ত্রাংশও স্বাভাবিক ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে