,

রোস্টেন চেসের ব্যাটে লড়াইয়ের ইঙ্গিত ওয়েস্ট ইন্ডিজের

news-image

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩ উইকেটে ৮৬ রান৷ চায়ের বিরতিতে ১৯৭ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল তারা৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ক্যারিবিয়ান দল প্রথম দিনের খেলা শেষ করল ৭ উইকেটে ২৯৫ রান তুলে৷ সৌজন্য রোস্টেন চেসের চওড়া ব্যাট৷ অধিনায়কোচিত প্রতিরোধ গড়েন জেসন হোল্ডারও৷

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দিনের প্রথম আধ ঘণ্টা সতর্ক হয়ে ব্যাট করে৷ তবে ভারত দু’প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ শুরু করলে অস্বস্তিতে পড়ে ক্যারিবিয়ান ওপেনাররা৷ পাওয়েল কার্যত সেট হয়েও উইকেট দিয়ে আসেন অশ্বিনকে৷ ২২ রান করে জাদেজার হাতে ধরা পড়েন তিনি৷ ৩০ বলের ইনিংসে ৪টি চার মারেন পাওয়েল৷

শাই হোপের সঙ্গে জুটি বেঁধে ব্রাথওয়েট আরও কিছুক্ষণ ব্যাট করলেও হাত খোলার সুযোগ পাননি৷ শেষে ৬৮ বলে ১৪ রান করে কুলদীপের বলে এলবিডব্লু হন তিনি৷ লাঞ্চের ঠিক আগে হোপ এলবিডব্লু হন উমেশের বলে৷ ক্রিজ ছাড়ার আগে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৩৬ রান করেন তিনি৷ লাঞ্চের ঠিক পরেই হেটমায়েরকে ফিরিয়ে দেন কুলদীপ৷ ২টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে এলবিডব্লু হন হেটমায়ের৷ অ্যাম্ব্রিসও ক্রিজে খুব বেশিক্ষণ স্থায়ি হতে পারেননি৷ ২৬ বলে ১৮ রান করে কুলদীপের বলে জাদেজার হাতে ধরা পড়ে যান তিনি৷

১১৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দলকে বিপর্যয় থেকে উদ্ধার করার চেষ্টা করেন শাই হোপ-ডওরিচ জুটি৷ ষষ্ঠ উইকেটের জুটিতে দু’জনে মিলে যোগ করেন ৬৯ রান৷ শেষমেশ ৬৩ বলে ৩০ রান করে উমেশের বলে লেগবিফোর হন ক্যারিবিয়ান উইকেটকিপার৷

রোস্টন চেস অপর প্রান্ত দিয়ে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন৷ ৮০ বলে ৫০ রানের গণ্ডি ছোঁয়ার পথে চেস ৪টি চার ও ১টি ছক্কা মারেন৷ জেসন হোল্ডারকে নিয়ে চায়ের বিরতি পর্যন্ত বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন তিনি। দিনের শেষ সেশনে জমাট প্রতিরোধ গড়ে চেস-হোল্ডার জুটি৷ তবে দিনের শেষ বেলায় এসে এই জুটি ভাঙ্গেন উমেশ যাদক। জেসন হোল্ডারকে ফেরান তিনি। ৯২ বলে ৬ চারের সাহায্যে ৫২ রান করেন হোল্ডার। রোস্টন চেস অপরাজিত আছেন ৯৮ রান করে। অপর প্রান্তে ২ রানে অপরাজিত আছেন দেবেন্দ্র বিশু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে