,

মেসিকে নিয়ে চিন্তা নেই; আর্জেন্টিনাকে হারাতে চান কুতিনহো

news-image

আগামী মঙ্গলবার ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তপ্ত হয়ে উঠছে ফুটবল অঙ্গণ। কিন্তু আফসোসের বিষয় হলো, ম্যাচটিতে খেলবেন না আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। লিওনেল মেসির অনুপস্থিতিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের উত্তাপ এতটুকু কমবে না বলে বিশ্বাস ফিলিপ কুতিনহোর।

বার্সেলোনায় একই জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন মেসি-কুতিনহো। জাতীয় দলের ম্যাচে প্রতিপক্ষ শিবিরে ক্লাব সতীর্থের অনুপস্থিতির কথা না ভেবে দলকে জেতানো নিয়ে ভাবছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। খেলবেন না এ ম্যাচেও। তিনি আদৌ কবে জাতীয় দলের হয়ে খেলবেন, তা অনিশ্চিত।

একই ক্লাবে খেলা সত্ত্বেও মেসির সঙ্গে আন্তর্জাতিক ফুটবল নিয়ে আলোচনা হয় না বলে জানিয়েছেন কুতিনহো। তিনি বলেছেন, ‘সে না খেললেও ম্যাচটি অনেক বড় হবে। আন্তর্জাতিক ফুটবলে এটা অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা। মেসি খেলুক বা নাই খেলুক আমি আর্জেন্টিনাকে হারাতে চাই। ভালো খেলা আর ম্যাচটা জেতাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর