,

আবারও ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার দেশটির জাভা ও বালি দ্বীপে এ ভূ-কম্পন অনুভূত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ মাত্রার। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বালি সমুদ্রে এই ভূমিকম্পের উৎপত্তি। এর কেন্দ্র ছিল জাভা দ্বীপ থেকে ৪০ কিলোমিটার দূরে। পাশে রিসোর্ট দ্বীপেও এই কম্পন অনুভূত হয়।

নিহতদের তিনজনই পূর্ব জাভা দ্বীপের বাসিন্দা। সেখনে ভূমিকম্পে ভবন ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপানা বিষয়ক মুখপাত্র পুরো নুগ্রোহ। তিনি বলেন, ‘দ্বীপের বাসিন্দার কিছুক্ষণের জন্য আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন।’

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। উদ্ধার হতে থাকে একের পর এক লাশ। বেশিরভাগ লাশ উদ্ধার হয় সমুদ্র তীরবর্তী শহর পালু থেকে। দুর্যোগের বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার কারণে ধ্বংসস্তূপ থেকে রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ কারণে লাশ উদ্ধারের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। বৃহস্পতিবার সে সময়সীমা শেষ হচ্ছে।

এরপর শুরু হবে ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ। যেসব জায়গায় মরদেহ কাদামাটির নিচে চাপা পড়ে গেছে সেসব এলাকাগুলোকে ধীরে ধীরে পার্ক, স্পোর্ট ভেন্যু ও স্মৃতি সৌধ এলাকায় পরিণত করা হবে। বৃহস্পতিবারের ভূমিকম্পে আবারও সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর