,

দুবাই টেস্টে পরাজয় এড়াতে লড়ছে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে পরাজয় এড়াতে লড়াই করছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের ৪৬১ রানের বিশাল টার্গেটের জবাবে চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে অজিরা। জয়ের জন্য তাদের দরকার আরও ৩৩৬ রান। পাকিস্তানের দরকার আর মাত্র ৭ উইকেট।

এর আগে, আগের দিনের ৪৫ রানের সঙ্গে আরও ১৩৬ রান যোগ করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ১৮১ রান তুলতে অবশ্য ৬ উইকেট হারাতে হয়েছে সরফরাজ বাহিনীকে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বড় জুটি গড়েন দুই অজি ওপেনার অ্যারণ ফিঞ্চ ও উসমান খাজা। ৮৭ রানের মাথায় ফিঞ্চকে ফিরেয়ে প্রথম ব্রেক থ্রুটা এনে দেন মোহাম্মদ আব্বাস।

এরপর শূন্য রানে শন মার্শ ও মিচেল মার্শকে সাজঘরে পাঠিয়ে অজি শিবিরে কাঁপন ধরিয়ে দেন প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া এই পেসার। তবে সেখান থেকে ৪৯ রানে অবিচ্ছিন্ন জুটিতে চতুর্থ দিন শেষ করেছে খাজা ও ট্রেভিস হেড। এর মধ্যে খাজা ৫০ ও হেড ৩৪ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে, মোহাম্মদ হাফিজ ও হারিস সোহেলের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে পাকিস্তান ৪৮২ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া ২০২ রানে গুটিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর