,

হাসপাতালে থেকে ফিরে মেয়ের সঙ্গে সাকিবের হাস্যোজ্জল ছবি

news-image

স্পোর্টস ডেস্ক : ‘আশা করছি সুস্থ হয়ে অতিদ্রুত ২২ গজে ফিরে আসবেন। অসুস্থ নামক শব্দটি আমাদের ভালোবাসার মাঝে কখনও বাধা হয়ে দাঁড়াতে পারবেনা।’

‘ভাই আপনি হাসলে, হাসে বাংলাদেশ! আপনার হাসিতে মিশে আছে এক টুকরো বাংলাদেশ।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের অফিশিয়াল ফেসবুকে নিজের মেয়েকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে ক্রিকেটপ্রেমীদের এমন কমেন্টে সয়লাব।

চলতি বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়েছিলেন সাকিব। বেশ কয়েকদিন ক্রিকেট থেকে বাইরে থাকলেও ব্যথানাশক ইনজেকশন নিয়ে চালিয়ে যান খেলা। একে একে নিদাহাস কাপ, আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফর ও সর্বশেষ এশিয়া কাপের চারটি ম্যাচে অংশ নেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আঙুলের সমস্যা বেড়ে যাওয়ায় এশিয়া কাপের মাঝ পথে দেশে ফিরে আসতে হয়। চিকিৎসকরা জানায়, বাম-হাতের কনিষ্ঠায় ইনফেকশন ধড়া পড়েছে। আর তাই একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়ে আঙুলের থেকে পুঁজ বের করতে হয়েছে ৩১ বছর বয়সী এই তারকার।

ইনফেকশন কিছুটা নিয়ন্ত্রণে আসায় গেল শুক্রবার অস্ত্রোপচারের জন্য স্ত্রী শিশির ও মেয়ে আলায়না অস্ট্রেলিয়া গমন করেন বাম-হাতি এই স্পিনিং অলরাউন্ডার।

পরীক্ষা-নিরীক্ষার পর অস্ট্রেলিয়ার বিখ্যাত অর্থোপেডিক সার্জন গ্রেগ হয় জানান, সব কিছু ঠিক আছে। আপাতত তিন মাস অস্ত্রোপচারের প্রয়োজন নেই। এই সময়ের মধ্যে ব্যথা কমে গেলে তখন বোঝা যাবে হাতে অস্ত্রোপচার লাগবে কি না।

মেলবোর্নের হাসপাতাল থেকে ফিরেই বাপ-বেটি হাস্যোজ্জল একটি ছবি পোস্ট করেন সাকিব। এতে ভক্ত সমর্থকরাও প্রিয় তারকার সুস্থতা কামনা করেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর