মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃতির ডাকে মুখ্যমন্ত্রীর সামনেই মন্ত্রীর মূত্রত্যাগ!

news-image

না, ঠিক মুখ্যমন্ত্রীর সামনে কিংবা পাশে নয়- একটু ঘুরিয়ে বলা ভালো মুখ্যমন্ত্রীর ছবির পাশে। হ্যাঁ দূর থেকে তাকিয়ে দেখা গেল মুখ্যমন্ত্রী দেয়ারে সাঁটানো রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের একটি ছবি। ছবিটির সামনেই একজন বসে আছেন।

তবে বসে থাকার জন্য কিন্তু এ বসে থাকা নয়! তিনি মূত্রত্যাগ করার জন্যই মুখ্যমন্ত্রীর ছবির সামনে বসেছিলেন!

সম্প্রতি ভারতের রাজস্থানের আজমেরের মন্ত্রী শম্ভু সিংহ খাটেশ্বর একটি সভায় যোগ দিতে গিয়ে প্রদেশের মুখ্যমন্ত্রীর ছবির পাশে বসে মূত্রত্যাগ করেছেন।

এ ঘটনার পরই পরই কারা যেন মুহূর্তটির ভিডিও ধারণ করেছে। তারপর মুহূর্তেই ঘটনার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজস্থানের আজমেরে বিজেপির একটি ব়্যালি শেষে এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন শম্ভু সিংহ।

এ ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে মন্ত্রী শম্ভু সিংহ কোনও রকম বিব্রত বোধ না করে বলেন, ‘খোলা জায়গায় মূত্রত্যাগ ভারতের বহু পুরনো ঐতিহ্য।’

তিনি যুক্তি দিয়েছেন- খোলা স্থানে মলত্যাগে রোগজীবাণু ছড়াতে পারে। কিন্তু মূত্রত্যাগে তো তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়। সকাল থেকেই তিনি ব্যস্ত ছিলেন। হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে আশপাশে কোনও শৌচালয় না পেয়ে সেখানেই মূত্রত্যাগ করেন তিনি।