ফিলিস্তিনের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ

news-image

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল র‍্যাংকিংয়ের ১০০ নম্বরে থাকা ফিলিস্তিনের কাছে হেরে এই স্বপ্নভঙ্গ হলো। দারুণ লড়াই করলেও আজকের ম্যাচে লাল-সবুজের দল হেরে গেল ২-০ গোলে। গতবার বাহরাইনের অনূর্ধ্ব-২২ দলের কাছে হেরে সেরা চার থেকে বিদায় নিয়েছিল স্বাগতিকরা। বাংলাদেশ সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলেছিল ২০১৫ সালে।

আজ বুধবার কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে ফিলিস্তিন এগিয়ে যায় অষ্টম মিনিটেই। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মুসাব বাতাতের বাড়ানো ক্রস দূরের পোস্টে থাকা মোহাম্মদ বালাহ হেড করে বলে জালে পাঠান। পরের মিনিটে জোনাথন গোরিল্লার কর্নারে আব্দুল্লাতিফ আলবাহাদারির হেড ক্রসবারে লাগলে ব্যবধান দ্বিগুণ হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে সুফিলের বাড়ানো বলে জীবনের জোরালো শট বাইরের জালে লাগলে গ্যালারি ভরা স্বাগতিক সমর্থকদের হতাশা আরও বাড়ে।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। ফিলিস্তিনও ছিল তাই্ ৬০তম খালেদ সালেমের ছোট ডি বক্সের মধ্যে থেকে নেওয়া শট ফিরিয়ে দেন তপু। এরপর টানা তিনটি কর্নার পায় বাংলাদেশ, কিন্তু একটাও কাজে লাগাতে পারেনি। শেষের দিকে দুটি কর্নার পেলেও প্রতিপক্ষের লম্বা খেলোয়াড়দের ডিঙিয়ে হেড করতে পারেননি সবুজরা। কিন্তু শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে নিখুঁত শটে বল জালে পৌঁছে ফিলিস্তিনের জয় নিশ্চিত করেন বদলি ফরোয়ার্ড মারাবাহ সামেহ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত