,

যে ১৫ জন যাচ্ছেন বিশ্বকাপে

news-image

বাদ পড়েছেন শারমীন সুলতানা, সুরাইয়া আজমিন ও মুর্শিদা খাতুন। প্রথম দুজনের সঙ্গে স্ট্যান্ডবাই তালিকায় জায়গা করে নিয়েছেন শায়লা শারমীন ও সুলতানা খাতুনও।

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ নারী দলও ঘোষণা হয়ে গেল গতকাল। সম্প্রতি দেশের মাটিতে পাকিস্তান সিরিজের জন্য ১৮ জনের দলটিই ছোট করে গড়া হয়েছে বিশ্বকাপ দল। যে দলটি ১৫ জনের। পাকিস্তান সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন শারমীন সুলতানা, সুরাইয়া আজমিন ও মুর্শিদা খাতুন। প্রথম দুজনের সঙ্গে স্ট্যান্ডবাই তালিকায় জায়গা করে নিয়েছেন শায়লা শারমীন ও সুলতানা খাতুনও। পাকিস্তান সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেও তেমন ভালো করতে না পারা লতা মণ্ডল বিশ্বকাপ দলে জায়গা ধরে রেখেছেন। সেটি সম্ভবত তাঁর অভিজ্ঞতা ও পরীক্ষিত পারফরমার হওয়ার কারণেই।

বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের মেয়েরা ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া মূল পর্বে খেলবে ‘এ’ গ্রুপে। যেখানে তাঁদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ শুরুর আগে দুটো প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পাবেন সালমা খাতুন-রুমানা আহমেদরা। ৪ নভেম্বর গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। একই ভেন্যুতে ৬ নভেম্বর শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। ৯ নভেম্বর গায়ানাতেই শুরু হচ্ছে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ অভিযান। তাতে শুরুতেই প্রবল প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ক্যারিবীয় তরুণীদের সামনে দাঁড়াতে হবে তাদের। ১২ নভেম্বর সেন্ট লুসিয়ায় বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১৪ ও ১৮ নভেম্বর বাংলাদেশের শেষ দুটো গ্রুপ ম্যাচও সেখানেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ স্কোয়াড : সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতুমনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মণ্ডল এবং শারমীন আক্তার।

স্ট্যান্ডবাই : শারমীন সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমীন ও সুলতানা খাতুন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির