মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে তাজিকিস্তান

news-image

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠেছে তাজিকিস্তান। মঙ্গলবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তাজিকিস্তান ২-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে।

তাজিকিস্তান যোগ্যতর দল হিসেবেই জায়গা করে নিয়েছে ফাইনালমঞ্চে। গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছেন তাজিকরা। পুরো ম্যাচেই ছিল তাদের প্রাধান্য। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে ব্যস্ত করে রাখে ফিলিপাইনের রক্ষণভাগ। যদিও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩২ মিনিট পর্যন্ত।

৩২ মিনিটে কমরনের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় তাজিকিস্তান। ইনজুরি সময়ে ব্যবধান বাড়ান নাজারভ। ১২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে তাজিকিস্তান খেলবে বাংলাশে ও ফিলিস্তিনের মধ্যেকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের সঙ্গে।