,

মন্ত্রীর প্রকাশ্যে প্রস্রাবের ছবি ভাইরাল, বললেন ‘পুরনো ঐতিহ্য’

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থান রাজ্যের বিজেপির মন্ত্রী শম্ভু সিং খাটেসর প্রকাশ্যে প্রস্রাব করায় বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়- ভারতের রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের পোস্টারে পাশে প্রস্রাব করছেন তিনি।

রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আয়োজিত এক সভাস্থলে এমন ঘটনা ঘটে। ওই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় বিতর্ক ছড়িয়ে পড়লেও ক্ষমা না চেয়ে এটাকে বহু পুরনো ঐতিহ্য বলে আত্মপক্ষ সমর্থন করেছেন মন্ত্রী শম্ভু সিং খাটেসার। প্রকাশ্যে এভাবে প্রস্রাব করাটা কোনো অন্যায় নয় বলেও দাবি করেছেন তিনি।

বে প্রকাশ্য রাস্তায় দেওয়ালের পাশে প্রস্রাব করা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে স্বচ্ছ ভারতের কথা বলছেন, সেখানে তার দলের মন্ত্রীরাই এসব কাজ করে বেড়াচ্ছেন। এটা কি আদৌ শোভনীয়?

বিরোধীদের জবাব দিয়েছেন খাটেসর। তিনি বলেন, ‘আমরা বাইরে মলত্যাগের বিরোধিতা করি। প্রস্রাব করা আলাদা জিনিস। রাস্তাঘাটে মলত্যাগে রোগ ছড়াতে পারে। প্রস্রাবটা কোনো বড় বিষয় নয়। তাছাড়া আমি নির্জন জায়গায় প্রস্রাব করেছি।’

তবে মন্ত্রী শম্ভু সিং নিজে যতই তার কাজের সমর্থন করুন না কেন, তার এই কাণ্ডে অস্বস্তিতে পড়েছে বিজেপি। কারণ তিনি যেখানে প্রস্রাব করেছেন, সেখানে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের একটি পোস্টার ছিল।

তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পোস্টারের কাছে প্রস্রাব করেননি বলে বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন শম্ভু সিং।

আত্মপক্ষ সমর্থন করে তিনি আরও বলেন, আশপাশের কয়েক কিলোমিটারের মধ্যে কোনো শৌচাগার ছিল না এবং আমি সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম। তাই বাধ্য হয়েই এ কাজ করতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে