,

পাইলট ও বাশারের যে রেকর্ডের সঙ্গী ধোনি ও রানাতুঙ্গা

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্টে দলের অধিনায়কত্ব পালনকালে সবচেয়ে বেশি ইনিংস ব্যবধানে হারের রেকর্ড বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। তাঁর ক্রিকেট ক্যারিয়ারে ১২টি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মাসুদ। যেখানে ১০টি ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা।

এই রেকর্ডে দ্বিতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক জন রেইড। কিউইদের হয়ে ৩৪টি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি। যার মধ্যে ১০টি টেস্টে ইনিংসে পরাজিত হয়েছিল তাঁর দল।

টেস্টের এমন লজ্জাজনক রেকর্ডে রয়েছেন আরেক বাংলাদেশি অধিনায়ক। হাবিবুল বাশার, যিনি টাইগার টেস্টে দলের কাপ্তান ছিলেন ১৮টি টেস্টে। সাবেক এই অধিনায়কের দায়িত্বে ৯টি ম্যাচে ইনিংস ব্যবধানে পরাজয়ের মুখ দেখেছিল বাংলাদেশ।

বাশারের পরেই রয়েছেন ইংলিশ সাবেক অধিনায়ক নাসের হুসাইন। ৪৫টি টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন তিনি। যার মাঝে ৯টি টেস্টে ইনিংসে হেরেছিল ইংলিশরা।

শ্রীলঙ্কান বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও রয়েছেন এই কাতারে। লঙ্কানদের হয়ে ৫৬ টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি। যেখানে ৯টি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল দল।

মহেন্দ্র সিং ধোনি, ভারতকে সব ধরনের ট্রফি এনে দেয়া অধিনায়ক। তাঁরও রয়েছে এই রেকর্ডে নাম। ভারতের হয়ে ৬০টি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ধোনি। তাঁর অধীনে ৮টি ম্যাচে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল ভারত। উৎস: ক্রিকফ্রেঞ্জি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে