মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদ! এরপর…

news-image

দুই তরুণী প্রেমের ফাঁদে পড়ে পাচার হওয়ার আগেই তাদের উদ্ধার করেছে ভারতের কাটোয়া GRPS, এমনটাই দাবি করেছে পুলিশ।

রোববার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভারতের কাটোয়া স্টেশনে উদ্দেশ্যহীন ভাবে দুই কিশোরীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। ঠিক তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের।

এর পরেই ওই দুই তরুণীকে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ। আর সেই সুযোগে তাদের সঙ্গে থাকা যুবকটি পালিয়ে যায়।

পরে ওই দুই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, যে তাদের দুজনেরই বাড়ি হুগলির চুঁচুড়া এলাকায়। এক মাস আগে প্রথমে রং নাম্বার থেকে মিস কল দিয়ে শুরু। এরপর কথার জালে জড়িয়ে পড়ে ওই তরুণী। এরই জেরে শুরু হয় প্রেম। প্রেমের শুরুতে বার বার দেখা করার জন্য জোর করে আসছিল প্রেমিক।

অবশেষে রবিবার (৭ অক্টোবর) প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য নিজের ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয় ১৫ বছর বয়সী মেয়েটি। তারা কাটোয়া স্টেশনে এসে দেখাও করে ওই প্রেমিকের সাথে।

তাদের এদিক সেদিক ঘোরাফেরা করা দেখে পুলিশের সন্দেহ হয়। সমস্ত ঘটনা শোনার পর কাটোয়া GRPS ওই দুই কিশোরীকে উদ্ধার করে। এ সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশ চাইল্ড লাইন নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেয় তাদেরকে।

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কাটোয়া GRPS।