,

হাফিজের সেঞ্চুরিতে পাকিস্তানের সংগ্রহ ২৫৫

news-image

স্পোর্টস ডেস্ক : দুই বছর পর টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি করেছেন মোহাম্মদ হাফিজ। তার ১২৬ এবং অন্য ওপেনার ইমাম-উল-হকের ৭৬ রানে ভর করে প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামে পাকিস্তান। এদিন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সরফরাজ আহমেদ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিজ্ঞ টপঅর্ডার ব্যাটসম্যানের চিন্তা থেকেই দলে ফেরানো হয় হাফিজকে। টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুসারে ব্যাটিংও করেছেন সাবেক এই অধিনায়ক। চাপের মধ্যে থেকেও দুর্দান্ত খেলেছেন হাফিজ।

তরুণ ওপেনার ইমাম-উল-হকের সঙ্গে উদ্বোধনী জুটিতে ২০৫ রান সংগ্রহ করেন হাফিজ। উড়ন্ত সূচনার পরও দিনের শেষ বিকালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। এরপর ৩৯ রানের ব্যবধানে ফেরেন ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ ও আজহার আলী।

নাথান লায়নের ঘূর্ণি বলে বিভ্রান্ত হওয়ার আগে কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল-হক ফেরেন ১৮৮ বলে সাত চার ও দুই ছক্কায় ৭৬ রান করে।

এরপর ১৭ রানের ব্যবধানে ফেরেন দুর্দান্ত খেলতে থাকা মোহাম্মদ হাফিজ। পিটার সিডলের গতির বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২০৮ বলে ১৫টি চারের সাহায্যে ১২৬ রান করেন হাফিজ। ৮০ বল খেলে ১৮ রান করে ফেরেন আজহার আলী।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৫/৩ (হাফিজ ১২৬, ইমাম-উল ৭৬, আজহার আলী ১৮, হারিস সোহেল ১৫*, মোহাম্মদ আব্বাস ১*)।

টস: পাকিস্তান জয়ী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর