,

বিয়ের সংজ্ঞা নির্ধারণে গণভোট

news-image

অনলাইন ডেস্ক : একজন পুরুষ ও একজন নারীর বিয়েই শুধু বৈধ বিয়ে—এই প্রস্তাবের ওপর হ্যাঁ-না ভোট হচ্ছে রুমানিয়ায়।

গতকাল শনিবার ও আজ রবিবার দুই দিন ধরে এই গণভোটের পরিণতিতে রুমানিয়ার সংবিধানে বিয়ে ও পরিবারের সংজ্ঞা বদলে যাবে।

প্রস্তাবের সমর্থকরা বলছে, তাদের দেশের পরিবারের ‘ঐতিহ্য’ বজায় রাখতে সংবিধানে বিয়ের সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করা জরুরি। কিন্তু প্রস্তাবের বিপক্ষের লোকজন বলছে, প্রস্তাবের পক্ষে ভোট পড়লে রুমানিয়ায় সমলিঙ্গের দম্পতি, অবিবাহিত মা-বাবা এবং তাঁদের সন্তানদের ওপর অবিচার হবে। তাদের বিরুদ্ধে বৈষম্য বাড়বে।

রুমানিয়ায় সমলিঙ্গের নারী-পুরুষের বিয়ে বা দম্পতি হিসেবে তাদের একত্র বসবাস স্বীকৃত নয়। এই গণভোটের ফলে তা বদলও হবে না। কিন্তু সংবিধানে বৈধ বিয়ে ও পরিবারের সংজ্ঞা স্পষ্ট হবে। রুমানিয়ার সংবিধানের ৪৮ ধারায় বলা আছে—‘স্বেচ্ছায় দুই সঙ্গীর মধ্যে বিবাহবন্ধনই পরিবারের ভিত্তি।’ ওই দুই সঙ্গীকে অবশ্যই নারী ও পুরুষ হতে হবে—বিষয়টি ততটা স্পষ্ট নয়। কিন্তু এখন হ্যাঁ ভোট জিতলে সংবিধানের ভাষা হবে, ‘একজন নারী ও একজন পুরুষের মধ্যে বিয়েই হবে পরিবারের ভিত্তি।’

কোয়ালিশন ফর ফ্যামিলি নামে যে সংগঠনটি হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালিয়েছে, তার সভাপতি ও সাবেক মন্ত্রী মিহাই গিওর্গিও বলেন, ‘বিয়ে যে শুধু একজন নারী ও পুরুষের মধ্যেই হতে পারে, এ বিষয়টি আমরা সংবিধানের মাধ্যমে নিশ্চিত করতে চাই।’ রুমানিয়ার সাধারণ আইনে এখনো পরিবার বা বিয়ের সেই সংজ্ঞাই রয়েছে, কিন্তু কিছু মানুষ সেটি সংবিধানে ঢুকিয়ে পোক্ত করতে চাইছে। কিন্তু এই প্রস্তাবের বিরোধীরা বলছে, পক্ষে ভোট পড়লে রুমানিয়ায় সমলিঙ্গের দম্পতি, অবিবাহিত মা-বাবা ও তাঁদের সন্তানদের ওপর অবিচার হবে, তাদের নাগরিক ও আর্থ-সামাজিক অধিকার হুমকিতে পড়বে। ২০১০ সাল থেকে রুমানিয়ায় সমকামিতা আর কোনো অপরাধ নয়। কিন্তু সমকামী দম্পতিদের কোনো অধিকার নেই। সূত্র : বিবিসি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর