,

সপ্তমবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে সপ্তমবারের মত হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে (শনিবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারায় প্রোটিয়ারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

পার্লে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় জিম্বাবুয়ে। সিন উইলিয়ামসের হাফ-সেঞ্চুরির সুবাদে ৩ বল বাকী রেখে ২২৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১০টি চারে ৭৯ বলে ৬৯ রান করেন উইলিয়ামস। এছাড়া ব্রেন্ডন টেইলর ৪০ ও ডোনাল্ড তিরিপানো ২৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার দুই পেসার ডেল স্টেইন ও কাগিসো রাবাদা ৩টি করে উইকেট পান।

জয়ের জন্য ২২৯ রানের টার্গেট ৬ উইকেট হারিয়ে ২৫ বল বাকী রেখেই জয় লুফে নেয় দক্ষিণ আফ্রিকা। দলের জয়ে ব্যাট হাতে প্রধান ভূমিকা রাখেন রেজা হেনড্রিক্স ও হেইনরিচ ক্লাসেন। হেনড্রিক্স ৬৬ ও ক্লাসেন ৫৯ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্লাসেন। সিরিজ সেরা হন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

ওয়ানডে ফরম্যাটের লড়াই শেষে এবার তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ইস্ট লন্ডনে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে টি-২০ সিরিজ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর