,

নারী ফুটবল দলের শিরোপা জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলে নেপালকে ১-০ গোল হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। আজ রবিবার রাতে এই জয়ের পর তিনি অভিনন্দন জানান।

এদিকে, টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট ছিনিয়ে নিলো বাংলাদেশের মেয়েরা। গত আগস্ট মাসের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে পুরো আসর দুর্দান্ত খেলেও ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। তবে অপরাজিত দল হিসেবেই অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতল বাংলাদেশ।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ (রবিবার) সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দু’দল।

বিরতির পর প্রথম মিনিটে নেপালের দারুন একটা আক্রমণ তৎপরতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক রুনা চাকমা। তিন মিনিট পর মাসুরা পারভীনের একমাত্র (১-০) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর