মা ছেলে দুজনই মাদকাসক্ত, অত:পর ভয়ানক পরিণতি
আন্তর্জাতিক ডেস্ক : জন্মধাত্রী মাকে হত্যার অভিযোগ উঠেছে মডেল ছেলের বিরুদ্ধে। এই অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় এই ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৩ বছর বয়সী মডেল ছেলের নাম লক্ষ্য সিং। মা সুনিতা সিং ( ৪৫) এর সঙ্গে নিজের বাগদত্তাকে নিয়ে একই ফ্লাটে থাকত সে।
পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, মা ও ছেলে দুজনেই মাদকাসক্ত হয়ে পড়েছিল।
পুলিশ কমকর্তা সৈলেশ পাসালওয়াদ জানান, দু’জনের মধ্যে কী নিয়ে গোলমাল হচ্ছিল, সেটা জানার চেষ্টা করছি আমরা। শনিবার লক্ষ্য সিংকে আদালতে পেশ করা হয়। সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকবে সে।
সূত্র: এনডিটিভি











