কঙ্গোয় ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৫০ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছে। হতাহতরা সবাই আগুনে দগ্ধ হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

গতকাল শনিবার কঙ্গোর মধ্যাঞ্চলীয় প্রদেশে এ ঘটনা ঘটেছে। মহাসড়কে চলার সময় অন্য একটি বাসের সঙ্গে সংঘর্ষের পর ট্যাংকারটিতে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রদেশের ডেপুটি গভর্নর আতু মাতুবুয়ানা এনখুলুকি জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সাহায্যে সম্ভাব্য সবকিছুই করছে সরকার। রাজধানী কিনশাসা থেকে ১৩০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। ৫০ ব্যক্তির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি।

তিনি বলেন, দুর্ঘটনায় আরও ১০০ জন পুড়ে গেছে যাদের অবস্থা বেশ সংকটাপন্ন।

কিসান্তু শহরের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত