,

সাহসীকতার পুরস্কার পেলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক।। এশিয়া কাপের ১৪তম আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যান্ডেজ হাতে ব্যাট করতে নেমেছিলেন তামিম ইকবাল। এক হাতে ব্যাট করে যে সাহসীকতা দেখিয়েছিলেন তাকে ক্রিকেট বিশ্ব সালাম ঠুকেছিল বাংলাদেশের এই ওপেনারকে। দুর্দান্ত মনোবল দেখিয়ে এমন বীরত্ব দেখানোর কারণে তামিমকে সম্মানিত করেছে অ্যাম্বার গ্রুপ।

দেশ সেরা এই হার্ডহিটার ব্যাটসম্যানকে ১০ লাখ টাকা দিয়ে পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তামিম।
২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান লিখেছেন, আপনি নিজেকে বিশেষ মনে করবেন যখন আপনার কাজটির জন্য স্বীকৃতি প্রদান করা হবে। দলের প্রয়োজনেই আমি এটা করেছি। আমার দলের খেলোয়াড়েরা এবং অধিনায়ক মাশরাফি ভাইয়ের অনুপ্রেরণায় আমি এমন একটি কাজ করতে পেরেছি। তখন ভাবিনি আমার এই পদক্ষেপ সারাবিশ্বে এতটা সমাদৃত হবে। আমি এই ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানাই।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, অ্যাম্বার গ্রুপ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কাজের স্বীকৃতিস্বরুপ আমাকে পুরস্কার দেয়া হয়েছে। আমি দ্রুত সেরে উঠছি। আমার জন্য দোয়া করবেন। আশা করছি বাংলাদেশের হয়ে শিগগিরই মাঠে ফিরতে পারব। উৎস: আরটিভি অনলাইন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে