চালক বরখাস্ত বানর দিয়ে বাস চালানোয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক।। বানর দিয়ে বাস চালানোয় ভারতের এক চালককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া ওই চালকের নাম এম প্রকাশ। বিবিসি এক প্রতিবেদনে জানায়, দেশটির কর্ণাটকে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, বাসটিতে ওই সময় ৩০ জন যাত্রী ছিল। কিন্তু তারা কেউই চালকের বিরুদ্ধে অভিযোগ করেনি। তারপরও চালক বরখাস্ত হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে।
বানর দিয়ে বাস চালানোর সময় কেউ একজন সেটা ভিডিও করে। তারপর পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হওয়া ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসার পর ওই বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, বানরকে বাস চালাতে দেওয়ার মাধ্যমে যাত্রীদের ঝুঁকিতে ফেলা যাবে না।

অবশ্য চালককে বরখাস্ত করার সিদ্ধান্ত মেনে নিতে পারছে না অঞ্চলটির সাধারণ মানুষ। তারা বলছে, এই ঘটনায় চালককে এত বড় শাস্তি দেওয়া উচিত হয়নি।
এ সম্পর্কে পরাগ হুদা নামের একজন টুইটার পোস্টে লেখেন, কেন বরখাস্ত করা হলো? তাকে সতর্ক করে দেওয়া যেত যেন পরবর্তীতে এমনটি না করে।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাস চালিয়ে বানরটি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছিল। এ বিষয়টি কর্ণাটকের বাসিন্দাদের বেশ আনন্দ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত