মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোপ কেলেঙ্কারি : শেহজাদকে চার ‍মাসের নিষেধাজ্ঞা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদকে সব ধরনের ক্রিকেট থেকে চার ‍মাসের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডোপের আইন ভঙ্গ করার কারণে তার বিপক্ষে চলতি বছরের ১০ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

ঘরোয়া টুর্নামেন্টর পকিস্তান কাপ চলাকালে নিষিদ্ধ পদার্থ সেবনের অভিযোগে তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে অভিযোগ প্রমাণ হলে তাকে চার ‍মাসের নিষেধাজ্ঞা দেয় পিসিবি।

পিসিবির অ্যান্টিং ডোপিং আইনের দুটি ধারা লঙ্ঘন করেছেন শেহজাদ। শেহজাদ নিজেও নিষিদ্ধ পদার্থ সেবনের বিষয়টি স্বীকার করেছিলেন। তবে কোনো ধরনের প্রতারণা বা পারফরম্যান্স ভালো করার উদ্দেশ্যে এমনটি করেননি বলেও জানিয়েছেলেন পিসিবিকে।

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে শেহজাদের এই নিষেধাজ্ঞা শেষ হবে নভেম্বরের ১০ তারিখ। এর মাঝে পিসিবি তাকে পুনর্বাসনে রাখবে।

এদিকে পিসিবির নয়া চেয়ারম্যান এহসান মানি শেহজাদের নিষেধাজ্ঞার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেছেন, ‘শেহজাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দলের খেলোয়াড়দের জন্য শিক্ষা। ক্রিকেটারদের নিষিদ্ধ কোনো পদার্থ সেবনের ব্যাপারে আমরা এক বিন্দুও ছাড় দেব না।’