,

সিরিয়ায় আইএসের হাতে ইসরাইলি সৈন্য আটক

90529_gill-rosenbergআন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় ইসলামি স্টেটের (আইএস বা আইএসআইএস) হাতে এক ইসরাইলি সৈন্য বন্দি হয়েছে। ওই নারী সৈনিক কুর্দিদের পক্ষে যুদ্ধ করছিলেন বলে জানা গেছে। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তদন্ত করতে যাচ্ছে। মুসলিম মনিটর এ খবর জানিয়েছে।

 

জেরুসালেম পোস্টের উদ্ধৃতি দিয়ে মুসলিম মনিটর জানিয়েছে, গিল রোসেনবার্গ নামের ওই সৈন্যকে আটক করার খবর রোববার ওয়েবসাইটগুলোতে প্রকাশিত হয়েছে।

 

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা অবিলম্বে বিষয়টির তদন্ত করবে।

 

নভেম্বরের প্রথম দিকে ইসরাইলের গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয় যে, এক ইসরাইলি-কানাডিয়ান নারী সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে কুর্দি যোদ্ধাদের সাথে যোগ দিয়েছে। তিনি ছিলেন আইএসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া প্রথম ইসরাইলি।

 

তবে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ওই নারী সৈনিক তার ফেসবুকে জানিয়েছেন যে তিনি ভালো ও নিরাপদে রয়েছেন। তবে নিরাপত্তাগত কারণেই তিনি তার অবস্থান প্রকাশ করতে পারছেন না।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর