,

মাশরাফি দেশের বড় সম্পদ : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলা উদ্বোধনের পর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কয়েকটি জেলার সঙ্গে সংযুক্ত হয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এর মধ্যে একটি ছিল নড়াইলের লোহাগড়া।

প্রধানমন্ত্রী সেখানের মানুষের সঙ্গে কথা বলেন। নড়াইলের উন্নয়নে সরকারে নেয়া পদক্ষেপের কথা বলেন। নড়াইলের লোহাগড়ার সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আমি নড়াইলের সংসদ সদস্য ছিলাম। নড়াইলের প্রতি আমার দায়িত্ব রয়েছে। এখন যিনিই সংসদ সদস্য সদস্য হোন না কেন। আমি বহুবার নড়াইলে এসেছি। এটি আমার নিজের জায়গা।

নড়াইলের প্রশংসা করতে গিয়ে এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের বড় সম্পদ রয়েছে। আমরা ক্রিকেটে ভালো করছি। মাশরাফি সেখানে রয়েছে। সবচেয়ে বড় সম্পদই তো মাশরাফি। আপনারা তার জন্য দোয়া করবেন।
শেখ হাসিনা বলেন, এই যে তার (একজন উপকারভোগীর) মনের যে চেতনা, কারও কাছে হাত পেতে চলব না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাকে মানুষের কাছে ভিক্ষা করে চলতে হতো। তার আজ পুর্নবাসন হয়েছে। নিজের কাজ নিজে করে খেতে পারছেন। এটাই সবথেকে বড় কথা।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনার তালতলী উপজেলা, বাগেরহাটের ফকিরহাট উপজেলা ও রংপুরের পীরগঞ্জ উপেজলায় সংযুক্ত হয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর