,

উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান, মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের নির্দেশ আদালতের

news-image

অনলাইন ডেস্ক : ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। তারই জের ধরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের জন্য যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন। বুধবার দেওয়া ওই আদেশে মার্কিন নিষেধাজ্ঞা যেন বেসামরিক বিমান চলাচল, মানবিক ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী আমদানি করায় কোনো প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

এই রায়ে বিচারক আব্দুলকাউই ইউসুফ বলেছেন, নিষেধাজ্ঞা যেন ‘ইরানে রপ্তানি করা ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, খাদ্যসামগ্রী ও কৃষিপণ্যসহ বেসামরিক বিমান নিরাপদে চলাচলের জন্য প্রয়োজনীয় সেবা ও পণ্যের ওপর কোনো প্রভাব না ফেলে।’

প্রসঙ্গত, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের কাজ হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে বিরোধপূণ বিষয় সম্পর্কে রায় দেওয়া। তবে এ রায় মানতে কোনো দেশ বাধ্য নয়। এমনকি এ রায় কার্যকর করার ক্ষমতাও নেই আদালতের।

উল্লেখ্য, পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৬ সালে ইরানের চুক্তি হয়েছিল। ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপরই মে মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির