,

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : পেসার ডেল স্টেইনের অলরাউন্ড নৈপুণ্য ও লেগ-স্পিনার ইমরান তাহিরের হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

ব্লুমফন্টেইনে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ১০১ রানে সপ্তম উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। এরপর দুই টেল-এন্ডার ব্যাটসম্যান আন্দিল ফেলুকুওয়াও ও স্টেইন ৭৫ রানের জুটি গড়েন। ফলে সম্মানজনক স্কোর গড়ার পথ পায় দক্ষিণ আফ্রিকা।

ফেলুকুওয়াও ২৮ রানে থামলেও, ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন স্টেইন। শেষ পর্যন্ত শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৬০ রানে থেমে যান স্টেইন। তার ৮৫ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা ছিলো। দক্ষিণ আফ্রিকা ৪৭ দশমিক ৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৯৮ রান করতে পারে। জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা ৪২ রানে ৩ উইকেট নেন।

জবাবে ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে ২৪ ওভারে ৭৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার তাহির ২৪ রানে ৬ উইকেট নেন। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার চতুর্থ খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন তাহির। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ৪৫তম হ্যাটট্রিক এটি। ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্টেইন। ব্যাট হাতে ৬০ রানের পর বল হাতে ১৯ রানে ২ উইকেট নেন স্টেইন।

পার্লে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির