,

সু চির নাগরিকত্ব বাতিল করায় খুশি কানাডিয়ানরা

news-image

কানাডা প্রতিনিধি : নোবেল পুরস্কারপ্রাপ্ত মিয়ানমার নেত্রী অং সান সু চিকে দেওয়া কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করায় খুশি কানাডিয়ানরা। কারণ এটা ছিলো কানাডাবাসীদের দাবি। গত বছর তার সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহার দাবিতে ১০ হাজার গণস্বাক্ষর গ্রহণ করা হয়। তা এখন কানাডার হাউজ অব কমন্সের মাধ্যমে বাস্তবায়ন করলো দেশটির সরকার।

গত বৃহস্পতিবার হাউজ অব কমন্সের প্রশ্নোত্তর পর্বে লিবারেল এমপি এবং পররাষ্ট্রমন্ত্রীর পার্লামেন্টারি সেক্রেটারি এন্ড্রু লেসলির তোলা প্রস্তাবে সকল দলের সংসদ সদস্যরা সমর্থন জানায়। পরে স্বতন্ত্র সিনেটর রতনা অমভিদার ২০০৭ সালে দেওয়া অং সান সু চিকে কানাডার সম্মানজনক নাগরিকত্ব বাতিলের প্রস্তাব সিনেটে উত্থাপন করেন। দলমত নির্বিশেষে সকল সিনেটর এই প্রস্তাবের পক্ষে মত দেন।

একই সঙ্গে মিয়ানমারের জেনারেলদের মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে বিচারেরও প্রস্তাব করেছে এবং ইতোপূর্বে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাংয়কে কানাডায় নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর কানাডার হাউজ অব কমন্স মিয়ানমারে রোহিঙ্গা নিধনকে গণহত্যা হিসেবে ঘোষণা করে। যাতে সংসদের শতভাগ সদস্য একমত হয়ে প্রস্তাব পাস করে। অপর দিকে ম্যানিটোবায় অবস্থিত কানাডিয়ান মিউজিয়াম অব হিউম্যান রাইটস কর্তৃপক্ষ সু চির ম্যুরাল নামিয়ে ফেলার এবং তার সংক্রান্ত প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর