,

৩০ রানে অলআউট বাংলাদেশ, পাকিস্তানের কাছে হার

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুখ থুবড়ে পড়লো এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। মাত্র ৩০ রানেই অলআউট হয়ে যায় তারা।

বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার থেকে ৬ ওভার কমিয়ে আনা হয়। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডজনিত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন।

১৪ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৮৮ রান সংগ্রহ করে পাকিস্তান। এর জবাবে ১২.৫ ওভারে মাত্র ৩০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আর বরণ করে ৫৮ রানের পরাজয়। তবে অল্পের জন্য এড়িয়েছে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯ রান করেন রুমানা আহমেদ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার ছাড়া কেউই একটি বাউন্ডারি মারতে সক্ষম হননি। অন্যান্য ব্যাটসম্যানদের রানের ফিগারটা ছিল এমন ২, ১, ২, ৬, ২, ০, ৩, ০, ০, ২।

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি হবে ৫ অক্টোবর। আর চতুর্থ ম্যাচটি ৬ অক্টোবর হবে। ভেন্যু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর