‘এখন নুপূর আমার স্ত্রী, রবিবার থেকে আবার তোমার…’

news-image

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেশ সৌহার্দ্যের সম্পর্ক কাজ করে। খেলোয়াড়রা একে অন্যের পরিবারের সঙ্গেও বেশ মিলেমিশে থাকেন। এরই নানা প্রমাণ মেলে কিছুদিন পরপর।

নূপুর নাগার ভারতের তারকা পেসার ভুবনেশ্বর কুমারের স্ত্রী। কিন্তু তার স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করলেন ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ানের একমাত্র ছেলে জোরাভার!

যা শুনে তাজ্জব বনে যান স্বয়ং ভুবনেশ্বর। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

ভুবনেশ্বর বলেন, আমার স্ত্রী নুপূরের সঙ্গে খেলছিল জোরাভার। আমি জোরাভারকে বলি, ও (নুপূর) আমার স্ত্রী। ওকে বেশি সমস্যায় ফেলো না।

কিন্তু আমার এমন কথা শুনে জোরাভার বলে ওঠে, ‘এখন নুপূর আমার স্ত্রী। রবিবার থেকে নুপূর আবার তোমার স্ত্রী।’ ধাওয়ানেরর ছেলের এমন কথা শুনে থ মেরে গিয়েছিলেন ভুবনেশ্বর।

প্রসঙ্গত, ভুবনেশ্বর কুমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়সটা প্রায় ৬ বছর। এই সময়ের মধ্যে নিজেকে ভারতের জাতীয় ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছেন ডানহাতি এই পেসার। বল হাতে নাকাল করেছেন বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানকে। সেই ভুবনেশ্বরকেই একবার নাকাল হতে হয়েছিল সতীর্থ শিখর ধাওয়ানের ছেলের কাছে।

ধাওয়ানের ছেলে জোরাভার ধাওয়ানের বয়স মাত্র ৪ বছর। এই বয়সে বাবার সঙ্গে জাতীয় দলের সফরসঙ্গী হয়ে দেশ-বিদেশ দাপিয়ে বেড়াচ্ছে ধাওয়ানপুত্র। এই সূত্রে জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও রয়েছে শিশুটির সখ্য। কিন্তু সেই সখ্যই রীতিমতো বিপাকে ফেলে দিয়েছিল ভুবনেশ্বরকে!

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত