বাহরাম সালিহ ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আইনপ্রণেতারা কুর্দি রাজনীতিবিদ বাহরাম সালিহকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে সালিহ ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী ও ইরাকের কেন্দ্রীয় সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সালিহ তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফুয়াদ হুসেইনকে ২১৯-২২ ভোটে পরাজিত করেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর নিশ্চিত করে।

ইরাকের প্রধান দুই কুর্দি দল কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের আইনপ্রণেতারা একক প্রার্থীর বিষয়ে সম্মত না হওয়ায় মঙ্গলবার ভোটগ্রহণ বিলম্বিত হয়। ২০ জন প্রার্থীর মধ্যে থেকে একজনকে বেছে নিতে গিয়ে ওই মতবিরোধ দেখা দেয়। আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত