মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলা চলাকালীন মারামারিতে জড়ালেন দুই ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক: মাঠের মধ্যেই ধুন্ধুমার কাণ্ড। খেলা নিয়ে কথা কাটাকাটি শেষপর্যন্ত গড়াল হাতাহাতিতে৷ ক্রিকেট মাঠে এমন ঘটনা বিরল৷
ইংল্যান্ডে নর্থ ওয়েলস ক্রিকেট লিগের একটি ম্যাচ চলাকালীন সম্প্রতি এমন ঘটনা ঘটে৷ দু’দলের দুই ক্রিকেটার মারপিটে জড়িয়ে পড়ার জেরে খেলাও বেশ কিছু সময় বন্ধ রাখা হয়।

সেন্ট অ্যাসফ এবং নর্থপের ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়েই বচসার সূত্রপাত৷ ৩৬ রানের মাথায় আউট হন ম্যাট রায়ান। তবে আম্পায়ার আউট দেওয়ার পরেও মাঠ ছাড়তে চাননি তিনি।

রায়ানের দাবি ছিল বল তার ব্যাটে লাগেনি। এই নিয়ে এক ফিল্ডারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। যা ক্রমেই হাতাহাতিতে গড়ায়। ফিল্ডারকে ধরে মারতেই শুরু করেন রায়ান।ওই ক্রিকেটারও পাল্টা মারতে ছাড়েননি।

এমন ঘটনা ক্রিকেট মাঠে খুবই আশ্চর্যজনক। মাঠে উপস্থিত দর্শকরাও এমন দৃশ্য দেখে হকচকিয়ে যান। শেষপর্যন্ত রায়ানদের থামাতে এগিয়ে আসেন দলের বাকী ক্রিকেটাররাই৷ ক্রিকেট মাঠে এমন ঘটনা যে অত্যন্ত বিরল। তা আর বলার অপেক্ষা রাখে না।