,

মোস্তাফিজকে রেখে মুশফিককে ছেড়ে দিল রাজশাহী

news-image

স্পোর্টস ডেস্ক: বিপিএলে মোস্তাফিজুর রহমানকে রেখে মুশফিকুর রহিমকে বাদ দিয়েছে রাজশাহী কিংস। তবে ধরে রেখেছে মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকির হোসেন ও মুমিনুল হককে। তবে গতবার বেশ ঘটা করেই মুশফিকুর রহিমকে দলে টেনেছিল রাজশাহী কিংস।

মুশফিককে কেন ছেড়ে দেওয়া হলো-এর ব্যাখ্যায় ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক, ‘আমরা দলের সমন্বয় ঠিক রাখতেই মুশফিককে ছেড়ে দিচ্ছি। মুশফিক-মোস্তাফিজ দুজনই আইকন খেলোয়াড়। কিন্তু দলে একজন ভালো ফাস্ট বোলার দরকার। স্থানীয় বোলারদের মধ্যে মোস্তাফিজকেই আমাদের যথার্থ মনে হয়েছে। কন্ডিশনের কথা বিবেচনা করে মোস্তাফিজকে বেছে নিতে হয়েছে।’

এবারের বিপিএলে ‘আইকন’ খেলোয়াড় হিসেবে ধরা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।

আগের বছরের আইকন ক্যাটাগরি থেকে বাদ পড়ছেন সাব্বির রহমান ও সৌম্য সরকার।বিপিএলের ষষ্ঠ পর্ব শুরু হওয়ার কথা রয়েছে আগামী ৫ জানুয়ারি। এবারের আসরে নাও খেলতে পারে চিটাগং ভাইকিংস। বিপিএল গভর্নিং বডির কার্যকরী সভাপতি শেখ সোহেল আহমেদ জানিয়েছেন এমনটাই। তাই তারা ক্রিকেটার ধরে রাখার তালিকাও দেয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর