প্রধানমন্ত্রিত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করলেন মাহাথির
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এই মেয়াদে দুই বছরের জন্য ক্ষমতায় আরোহন ও তার পর পদত্যাগ করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন। এবার সে লক্ষ্যে মালয়েশিয়ায় উপ নির্বাচনের আয়োজনও করা হয়েছে। নির্বাচনে প্রচারণা শুরু করেছেন ক্ষমতাসীন জোটের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম। শনিবার নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।
মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী উপ নির্বাচনে ছয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপর বিজয়ী হলে পার্লামেন্টে এমপি হিসেবে প্রবেশের সুযোগ পাবেন আনোয়ার ইব্রাহিম।
এর মাধ্যমেই মূলত মাহাথিরের পদত্যাগ ও আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী করার প্রক্রিয়া শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।











